বাথরুমে পড়ে হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রী
বেঙ্গালুরু : বাথরুমে পড়ে আঘাত পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাড়ির নিকটবর্তী হাসপাতালে৷ তবে চিন্তার কোনও কারণ নেই৷ চিকিৎসকরা জানিয়েছেন, ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন দেবগৌড়া৷ তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ বাবার অবস্থার কথা জানতে পেরে বাড়ি ছুটে যান ছেলে পেশায় চিকিৎসক রমেশ৷ বাবার স্বাস্থ্য পরীক্ষা করেন৷ তারপরই বাড়ির কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৮৫ বছরের দেবগৌড়াকে৷ জানা গিয়েছে, আরেক ছেলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারস্বামী বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷ জানা গিয়েছে, এদিন সকালে বাথরুমে গিয়ে পা পিছলে পড়ে যান ৮৫ বছরের জনতা দল(সেকুলার) এর সভাপতি৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, দেবগৌড়ার ডান হাঁটুতে চোট লেগেছে৷ তবে কোনও ফ্র্যাকচার হয়নি৷ হাঁটুতে আঘাত পাওয়ায় হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে৷ চিকিৎসকরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন৷ দু’দিন আগেই রাজ্যের জোট সরকারের উপর অসন্তোষ প্রকাশ করে মুখ খোলেন দেবগৌড়া৷ কংগ্রেসের কাজকর্ম নিয়ে তিনি যে মোটেই খুশি নন তা বুঝি...