কেঁপে উঠল হিন্দুকুশ, দুলে গেল দিল্লি

নয়াদিল্লি: ভূমিকম্পে দুলে গেল দিল্লি৷ তীব্রতা ৫.৭ ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দোলা লেগেছে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন স্থানেও৷ জাতীয় রাজধানী সন্নিহিত এলাকা (এনসিআর)-তে কয়েকটি স্থানে প্রবল কম্পন অনুভূত হয়৷ এছাড়াও জম্মু-কাশ্মীরের শ্রীনগরের মাটিও কেঁপেছে৷

জানা গিয়েছে কম্পনের উৎস আফগানিস্তানে৷ হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়েছে৷ তারই জেরে পাকিস্তানেও মাটি কেঁপেছে৷ ইসলামাবাদ থেকে অধিকৃত কাশ্মীর পেরিয়ে সেই কম্পনের তরঙ্গ এসে পৌঁছে যায় উত্তর ও পশ্চিম ভারতে৷

তবে এই কম্পনে কোনও ক্ষতি হয়নি এখনো পর্যন্ত৷ জানা গিয়েছে হিন্দুকুশ পর্বতমালার এই ভূমিকম্পের প্রভাব পড়েছে উজবকিস্তানেওে৷ আর আফগানিস্তান জুড়ে ছড়িয়েছে আতঙ্ক৷

The post কেঁপে উঠল হিন্দুকুশ, দুলে গেল দিল্লি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

alllll links

new links

links 15