বিশ্বের এক নম্বর ভারতের মন্ধানা

দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজের প্রথম দু’টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলন স্মৃতি শ্রীনিবাস মন্ধানা৷ শনিবার প্রকাশিত আইসিসি-র উইমেন ওয়ান ডে ব্যাটার ব়্যাংকিংয়ে এক নম্বরে উঠে এলেন ভারতীয় ওপেনার৷

বিরাটের মতো কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে মিতালরাও৷ উইমেন ইন ব্লু’র সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল মন্ধানার৷ প্রথম ম্যাচে ওয়ান ডে কেরিয়ারে চতুর্থ সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন বছর বাইশের বাঁ-হাতি ওপেনার৷ মুলত তাঁর ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ রাবার জেতে মিতালি অ্যান্ড কোং৷

টানা দু’ ম্যাচে বড় রান করে তিন ধাপ এগিয়ে শীর্ষে ওঠেন মুম্বই গার্ল৷ দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার এলিসে পেরি ও মেগ ল্যানিং৷ ১০ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন অ্যামি সাটারওয়েট৷ তবে এক ধাপ পিছিয়ে গেলেন ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ৷ পাঁচ নম্বরে রয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার৷

২০১৮ থেকে এখনও পর্যন্ত ১৫টি ওয়ান ডে খেলেছেন মন্ধানা৷ এর মধ্যে দু’টি সেঞ্চুরি এবং আটটি হাফ-সেঞ্চুরি এসেছে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে৷ মন্ধানার ওপেনিং পার্টনার জেমিমা রডরিগ্রেজও ব়্যাংকিংয়ে এগিয়েছেন৷ গত বছর মার্চে ভারতের হয়ে অভিষেক হওয়া রডরিগ্রেজ এখনও পর্যন্ত সাতটি ওয়ান ডে খেলেছেন৷ নেপিয়ারে ৬৪ রানের ইনিংসের সুবাদে ৬৪ থেকে ৬১ নম্বরে উঠে এসেছেন আঠারো বছরের ভারতীয় ওপেনার৷

The post বিশ্বের এক নম্বর ভারতের মন্ধানা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

alllll links

new links

links 15