ব্রেকিং নিউজঃ ভাঙতে চলেছে সরকার, ইস্তফা দিচ্ছেন কংগ্রেসের ছয় বিধায়ক
কর্ণাটকে এখন রাজনৈতিক চাপানউতোর চরম সীমায়। গতকাল দুই নির্দলীয় বৈঠক সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার পর কর্ণাটকে রাজনৈতিক পরিস্থিতি বদল হতে চলেছে। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কাল কংগ্রেসের ছয়জন বিধায়ক ইস্তফা দিতে পারেন।
২২৪ সদস্যের বিধানসভায় বিজেপির ১০৪, কংগ্রেস ৭৯ আর জেডিএস ৩৭ আসনে জয়লাভ করেছে। আরেকদিকে বহুজন সমাজ পার্টি, কেপিজেপি একটি একটি করে এবং একজন নির্দলীয় বিধায়ক একটি আসনে জয়লাভ করেছে। সংখ্যা গরিষ্ঠতার জন্য ১১৩ বিধায়কের প্রয়োজন। কংরেস-জেডিএস জোটে ১১৬ বিধায়কের সমর্থন আছে। গতকাল দুজন বিধায়ক সমর্থন তুলে নিয়েছেন। আর আগামী কাল কংগ্রেসের ছয়জন বিধায়ক ইস্তফা দিলে অঙ্কটা পুরো বদলে যাবে।
from News Express http://bit.ly/2CnpuRc
Comments
Post a Comment