দুর্গাপুর: ‘অপমানিত’ লকেট সভা ছাড়লেন মোদীর
দুর্গাপুর: অঙ্কুরেই বিনাশ!
দলের প্রতি তীব্র ক্ষোভ থেকে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা থেকে চলে গেলেন লকেট চট্টোপাধ্যায়। এই ঘটনায় ফের প্রকাশ্যে চলে এল বঙ্গ বিজেপির নেতৃত্বের নিজেদের কোন্দল।
শনিবার রাজ্যের দুই জায়গায় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমটি আর অল্প সময়ের মধ্যেই শুরু হবে ঠাকুরনগরে। সেই সভা সেরে দুর্গাপুরে যাওয়ার কথা মোদীর। সূচি অনুসারে বিকেল তিনটের সময়ে দুর্গাপুরে শুরু হবে মোদীর সভা।
সেই নির্ধারিত সুচি অনুসারেই এদিন দুর্গাপুরের সভামঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন লকেট চটোপাধ্যায়। যথাসময়ে সভায় পৌঁছেও গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু তাল কাটল এরপরেই।

সূত্রের খবর, দুর্গাপুরের সভাস্থলে গিয়ে লকেট দেখেন যে কোথাও তাঁর নাম নেই। সভামঞ্চে যে বিশালাকার ব্যানার ট্যাঙানো হয়েছে সেখানে কোথাও লকেট চট্টোপাধ্যায়ের নাম বা ছবি কিছুই নেই। সভার অন্যত্রও কোথাও লকেট দেবীর নাম বা ছবি ছিল না। এতেই চরম অপমানিত বোধ করেন লকেট চট্টোপাধ্যায়। সেই কারণে তখনই সভাস্থল পরিত্যাগ করেন লকেট। মহিলা মোর্চার সভানেত্রীর সঙ্গে তাঁর অনুগামীরাও দুর্গাপুরের সেই সভাস্থল ত্যাগ করেন।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভার আয়োজনের দায়িত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি নিজে যাবতীয় বিষয় সরেজমিনে তদারকি করেছেন। শুক্রবারে সভামঞ্চ নির্মাণের বিষয়টি নিজে গিয়ে দেখেন লকেট। একই সঙ্গে সভার আয়োজনের বিষয়েও সাংবাদিক সম্মেলন করেন তিনি। কিন্তু সভার দিনে কোথাও তাঁর ছবি বা নাম কিছুই ছিল না। যার কারণে চরম অপমানিত বোধ করেন লকেট চট্টোপাধ্যায়। এবং সেই কারণেই অনুগামীদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী। এমনই জানা গিয়েছে সূত্র মারফত।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হয়েছিল লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁর মোবাইলে ফোন করা হলে অন্য একজন সেই কল রিসিভ করেন(সম্ভবত লকেটদেবীর আপ্ত সহায়ক)। তিনি জানিয়ে দেন যে এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী।
গত পাঁচ বছরে রাজ্যে চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। এই অবস্থায় পদ্ম শিবিরের লক্ষ্য হচ্ছে বাংলার শাসন ক্ষমতা দখল করা। এই পথে বিজেপির প্রধান অন্তরায় নিজেদের গোষ্ঠী কোন্দল। যা আরও প্রকট হয়ে গেল দুর্গাপুরের ঘটনায়। প্রধানমন্ত্রী তথা দলের প্রধান মুখের সভাতেই ঠাঁই পেলেন না রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। এই অবস্থায় আগামী লোকসভা বা পরবর্তী নির্বাচনগুলিতে বিজেপির লড়াই এবং সাফল্যের বিষয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।

The post দুর্গাপুর: ‘অপমানিত’ লকেট সভা ছাড়লেন মোদীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
Bengali News via Kolkata News
Comments
Post a Comment