বাংলা দখলের লক্ষ্যে রাজ্যে আসছেন অমিত শাহ, যোগী আর প্রধানমন্ত্রী, জেনে নিন কোথায় কোথায় আসছেন ওনারা?
রাজ্যে বিজেপির সভা চূড়ান্ত করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ২০শে জানুয়ারি মালদায় সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার দুপুরে একটি সাংবাদিক সন্মেলন করে এই কথা জানান দিলীপ ঘোষ। পরের মাসে ৮ই ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী।
এই রাজ্যে মোট পাঁচটি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ২১শে জানুয়ারি বীরভূমের সিউরি তারপর ঝাড়্গ্রামে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ২২শে জানুয়ারি কৃষ্ণনগর ও জয়নগরে সভা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার আগে বাংলার গ্রামে গঞ্জে পথ সভা করবে রাজ্য বিজেপি। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগ আদিত্যনাথ ও সভা করতে আসবেন এরাজ্যে। প্রতিটি লোকসভা এবং বিধানসভায় সভা করার কথা বলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
from News Express http://bit.ly/2Meonb9
Comments
Post a Comment