রাকেশ শর্মার বায়োপিক ‘সারে জাহাঁ সে আচ্ছা”য় অভিনয় করতে চাইছে না আমির শাহরুখরা !!!
বলিউডে এখন বায়োপিক সিনেমার বাড়বাড়ন্ত, আর সেই ক্রমেই মহাকাশে ভারতের নাম উজ্জ্বল করা মহাকাশচারী রাকেশ শর্মার কাহিনী নিয়ে তৈরি হওয়া সিনেমা চর্চার বিষয় হয়ে আছে। এই সিনেমার মুখ্য অভিনয়ে প্রথম পছন্দ ছিল আমির খান, কিন্তু নিজের কিছু কাজ দেখিয়ে আমির খান এই সিনেমা ছেড়ে দেন।
আমির খানের পর এই সিনেমায় বলিউড কিং শাহরুখ খানকে মুখ্য অভিনয় করতে বলা হয়েছিল। কিন্তু উনিও নিজের কাজ দেখিয়ে এই সিনেমাকে টাটা জানান। শাহরুখের এই সিনেমা ছাড়ার পিছনে ডন থ্রি এর শুটিংকে কারণ হিসেবে ধরা হচ্ছে।
বড়দিনে মুক্তি পাওয়া শাহরুখের জিরো সিনেমা ফ্লপ হওয়ার পর তাঁর আগামী প্রজেক্ট গুলো চর্চায় আছে। কিছুদিন আগেই শাহরুখকে রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করতে বলে রাকেশ শর্মার নাম আরও উজ্বল করার প্রস্তাব দেওয়া হয়েছিল ওনাকে। কিন্তু এখন লাগাতার ফ্লপ সিনেমা করার কারণে উনি শুধু ওনার আগামী সিনেমা ডন থ্রি নিয়েই ব্যাস্ত থাকতে চান।
from News Express http://bit.ly/2FzIMpK
Comments
Post a Comment