কর্ণাটকের পর কংগ্রেস শাসিত আরেকটি রাজ্যেও সরকার ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে
কর্ণাটকে এইচডি কুমারস্বামীর সরকার ভেঙে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আর তাঁদের সরকার ভেঙে গেলেই যে বিজেপি সহজেই সরকার গড়ে নিতে পারবে সেটা বলাই বাহুল্য। আর এবার কর্ণাটকের পর কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশেও সরকার ভাঙার আশঙ্কায় চরম চিন্তিত শাসক দল।

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস এর সরকার থেকে মঙ্গলবার দুই বিধায়ক পদত্যাগ করেন। তাঁরা দুজনেই রাজ্যপালের কাছে চিঠি লিখে তাঁদের সমর্থন তুলে নেওয়ার কথা জানান। তাদের মধ্যে এক নির্দলীয় বিধায়ক কংগ্রেসের উপর তাঁকে অপহরণ করে জোর করে সমর্থন নেওয়ার ও কথা বলেন। সর্বশেষে তিনি বিজেপিতে যুক্ত হয়ে নতুন সরকার গড়ার ইচ্ছে প্রকাশ করেন।
মধ্যপ্রদেশের মোট ২৩০ আসনের মধ্যে ১১৪টি তে জিতেছে কংগ্রেস। বিজেপি ১০৯ আসনে জয়লাভ করেছে। মায়াবতীর দল ২টি সমাজবাদী পার্টি ১টি ও নির্দলীয়রা ৪টি আসনে জয়লাভ করেছে। সংখ্যাগরিষ্ঠতার হিসেবে বিজেপি মধ্যপ্রদেশে ৭টি আসন কম পেয়েছে। আর কংগ্রেস ২টি।
মধ্যপ্রদেশ বিজেপির দিজ্ঞজ নেতারা মধ্যপ্রদেশ কংগ্রেস সরকারের বেশিদিন ক্ষমতায় না থাকার কথা বলে দিয়েছেন। বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, হাইকমান এর নির্দেশ পেলে পাঁচ দিনেই কংগ্রেস সরকার ফেলে দেবেন। বিজেপির এরকম দাবির পর এবার কর্ণাটকের মত মধ্যপ্রদেশেও কংগ্রেস সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
from News Express http://bit.ly/2CpAgXb
Comments
Post a Comment