হাজারের উপরে রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে পাঠাল ভারত
মায়ানমারের সেনার তরফ থেকে রোহিঙ্গা মুসলিমদের প্রতি অমানবিকতার অভিযোগের পরও দেশ ছেড়ে পালিয়েছিল রোহিঙ্গারা। তাঁরা বিশ্বের বিভিন্ন দেশে শরণের জন্য গেছিল। কিন্তু তাঁদের ঠাই কেউ দেয়নি। অবশেষে তাঁরা ভারত আর বাংলাদেশে এসে পাকাপাকি ভাবে বাসস্থানের লক্ষ্যে ছিল। এবার ভারতও ১৩০০ রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশ পাঠিয়ে দিলো।
ইন্টার সেক্টর কোঅর্ডিন্যানন্স গ্রুপ (আইএসসিজি) এর মুখপাত্র এন.বোস এর মতে এবছরের জানুয়ারি মাস থেকেই রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে পাঠানোর পক্রিয়া শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত রিপোর্ট অনুযায়ী এবছরে ৩০০ পরিবারের ১৩০০ রোহিঙ্গা মুসলিমদের ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
শোনা যাচ্ছে সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে আগত রোহিঙ্গাদের গ্রেফতার করে তাঁদের বাংলাদেশের কক্স বাজারে পাঠানো হচ্ছে। কক্স বাজার বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এক জেলা। যেখানে বিশ্বের সবথেকে বড় শরণার্থী শিবির আছে। এর আগে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করে গ্রেফতার হওয়া সাত রোহিঙ্গা মুসলিমদের অসম মায়ানমার বর্ডার দিয়ে মায়ানমারে পাঠানো হয়েছে। মায়ানমারের সেনার অত্যাচারে আনুমানিক সাত লক্ষ রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে চলে গেছিল।
from News Express http://bit.ly/2QYjkwg
Comments
Post a Comment