যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দেশদ্রোহী কানহাইয়া কুমারের
দিল্লি পুলিশ জেএনইউতে ভারত বিরোধী স্লোগান তোলার প্রায় তিন বছর পর চার্জশিট দাখিল করলো। ওই চার্জশিটে জেএনইউ এর ছাত্র সঙ্ঘের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার সমেত ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে দাখিল করা ১২০০ পাতার চার্জশিটে শুনানি আগামী ১৯শে জানুয়ারি হতে চলেছে।
পুলিশ জেএনইউ ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারি ২০১৬ তে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত বিরোধী স্লোগান তোলার জন্য ১২০০ পাতার চার্জশিটে উইনিভার্সিটির প্রাক্তন ছাত্র উমর খালিদ আর অনির্বাণ ভট্টাচার্জকেও অভিযুক্ত বানিয়েছে।
দেশ বিরোধী মামলায় রায় শোনানো সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করবে। কিন্তু দেশদ্রোহিতার জন্য সর্বাধিক সাজা হল যাবজ্জীবন কারাদন্দ। পুলিশ জানিয়েছে এই অপরাধের প্রমাণ স্বরূপ তাঁদের কাছে ভিডিও ক্লিপ আছে। আর সেগুলো সাক্ষীর দেওয়া প্রমাণ অনুযায়ী আসল প্রমাণিত হয়েছে। পুলিশ জানায় কানহাইয়া কুমার ওই অনুষ্ঠানের হোতা ছিলেন, আর উনি জেএনউ ক্যাম্পাসে ফেব্রুয়ারি ২০১৬ সালে দেশ বিরোধী স্লোগান দেওয়ার সমর্থন ও করেছিলেন।
from News Express http://bit.ly/2FzJfIw
Comments
Post a Comment