Posts

আতস বাজির রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া

Image
সিডনি : ভারতে নতুন বছর আসতে কয়েক ঘণ্টা দেরি৷ তার আগে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া৷ বর্ণিল আলোচ্ছটার মধ্যে দিয়ে ২০১৯ সালকে বরণ করে নিলেন এই দুই দেশের মানুষ৷ বিশ্বের প্রথম বড় শহর হিসাবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড৷ আন্তর্জাতিক সময়-মানের সব থেকে কাছাকাছি অবস্থান করা বড় শহর হিসেবে প্রতিবার এই ভাগ্য তাদেরই। নিউজিল্যান্ডের পর নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া৷ রাজধানী সিডনির হার্বার ব্রিজে এই বর্ষবরণের উৎসব পালিত হল। অকল্যান্ডের মত এখানেও বাজি পুড়িয়ে, আলোর রোশনাই এবং গান-বাজনার মধ্য দিয়ে ২০১৮-কে স্বাগত জানানো হয়। প্রায় ১২ মিনিট ধরে চলে বাজির ফুলঝুড়ি। বর্ষবরণের এই বাজির ফুলঝুড়ি দেখতে দেশ-বিদেশের প্রায় ১০ লক্ষ মানুষ ভিড় করেছেন হার্বার ব্রিজে। আর কিছুক্ষণ পর জাপান, দুই কোরিয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কুয়ালালামপুরবাসী বর্ষবরণ উৎসবে মাতবেন৷ The post আতস বাজির রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading onl...

বর্ষশেষে শহরে অ্যাপ ক্যাব চালক খুনে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার,কলকাতা: প্রগতি ময়দান থানা এলাকায় গাড়ির চালক খুন৷ সাইন্সসিটির কাছে আড়ুপোতার ঘটনা৷ রোডের পাশে ঝোপের মধ্যে থেকে চালকের দেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে একটি লাক্সারি গাড়ি৷ ওই গাড়ির নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে মৃত যুবক ফুলবাগান সিআইটি রোডের বাসিন্দা৷ নাম ইমরান খান৷ সোমবার বেলা ১১ টা নাগাদ খবর পেয়ে আড়ুপোতায় যায় প্রগতি ময়দান থানার পুলিশ৷ ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড থানার পুলিশ৷ রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের মাথার পিছনে ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে৷ প্রাথমিক অনুমান, ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে৷ ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ কখন কে বা কারা কিভাবে খুন করেছে সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে৷ এক মাস আগে প্রগতি ময়দান থানা এলাকায় মদ্যপ মহিলা ফ্যাশন ডিজাইনারের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক পথচারীর৷ সে ঘটনাটি ঘটেছিল সাইন্সসিটি মোরের কাছে ইএম বাইপাসের উপর৷ অভিযুক্ত ফ্যাশন ডিজাইনার অদিতি আগরওয়ালকে সে সময় গ্রেপ্তার করেছিল পুলি...

২০১৮তে কাশ্মীরে খতম ৩১১ জঙ্গি, জানাল সেনা

Image
শ্রীনগর: চলতি বছর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে সবথেকে বেশি সংখ্যাক জঙ্গি মারা গিয়েছে৷ উপত্যকাকে জঙ্গি মুক্ত করতে কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনাকে ‘ফ্রিহ্যান্ড’ দেওয়ায় মিলেছে সাফল্য৷ প্রতি বছর কাশ্মীরে গড়ে ২০০র বেশি জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে মারা যায়৷ এবার সংখ্যাটা অনেকটাই বেশি৷ সোমবার লিউটেন্যান্ট জেনারেল অনিল ভট্ট জানান, সেনা, কাশ্মীর পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের সম্মিলিত শক্তি জঙ্গি নিধন অভিযানে আরো গতি এনেছে৷ তাছাড়া কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে কেন্দ্রীয় সরকার সেনাকে কাজ করার স্বাধীনতা দিয়েছে৷ তার উপর ভর করেই এসেছে সাফল্য৷ প্রসঙ্গত এদিনই ভারতের কায়দায় কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা করে পাকিস্তান৷ কিন্তু পাক সেনার সেই ছক বানচাল করে দেয় ভারতীয় জওয়ানরা৷ পাকিস্তানের দুই ব্যাট সেনা মারা গিয়েছে৷ সেই ঘটনার কথা উল্লেখ করে জেনারেল ভট্ট জানান, সোমবার সকাল পর্যন্ত জঙ্গি মৃত্যুর সংখ্যা ৩১১৷ এর মধ্যে অনেক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাও আছে৷ এছাড়া ৫৮ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷ পাঁচজন আত্মসমর্পণ করেছে৷ চলতি বছর রমজান মাস জুড়ে শর্তসাপেক্ষে জঙ্গি নি...

‘বছর শেষের ছুটি কাটাতে সিঙ্গাপুর গিয়েছেন মুখ্যমন্ত্রী’

বেঙ্গালুরু: ‘রাজ্যে জলের সমস্যা৷ প্রায় খরা পরিস্থিতি৷ তবে তাতে কী? মুখ্যমন্ত্রী নতুন বছর সেলিব্রেট করতে আর ছুটি কাটাতে উড়ে গিয়েছেন সিঙ্গাপুরে৷ রাজ্যের কথা তাঁর না ভাবলেও চলবে৷’ এই ভাষাতেই মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীকে তুলোধনা করল রাজ্য বিজেপি৷ সোমবার কর্ণাটক বিজেপি সভাপতি বিএস ইয়েদুরাপ্পা কংগ্রেস-জেডিএস জোটের সরকারের মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর নিয়ে কটাক্ষ করেন৷ তিনি বলেন, ‘রাজ্যে ১৫৬টি তালুক জল সমস্যায় ভুগছে৷ খরা পরিস্থিতি অধিকাংশ তালুকে৷ তবে সেদিকে নজর নেই মুখ্যমন্ত্রীর৷ তিনি নতুন বছরের ছুটি কাটাতে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন৷’ ইয়েদুরাপ্পা বলেন শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীই নন, তাঁর মন্ত্রিসভার অনেক মন্ত্রীই এখন ছুটির মেজাজে ঘুরে বেড়াচ্ছেন বিদেশের বিভিন্ন প্রান্তে৷ আরও পড়ুন :  মোদীর রাজ্যে বেশ বদলালো হনুমান সোমবার এক সাংবাদিক সম্মেলনে কড়া ভাষায় জোট সরকারকে আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি বলেন ‘রাজ্যের ১৭৬টি তালুকের মধ্যে ১৫৬টি তালুকই জলসমস্যায় ভুগছে৷ তবে সেদিকে কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য৷ মূলত রাজ্যের উদাসীনতার জন্যই আজ কৃষকদের এই অবস্থা৷ এই রাজ্য সরকার কার্যত দায়ি...

কাদের খান মৃত নয় জীবিত রয়েছেন সে!

Image
বাংলা হান্ট ডেস্ক : এক সময় বলিউডের বিখ্যাত কমেডি স্টার কাদের খান অসুস্থ বেশ কিছুদিন ধরে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোরাফেরা করছে বহুদিন ধরে। সম্প্রতি, গুজব রটেছে কাদের নাকি মৃত! সবাই তার আত্মার শান্তির কামনা সোশ্যাল সাইটে ‘ RIP ‘ কথাটি লিখছেন। কিন্তু এইসব দেখে বেজায় ক্ষিপ্ত কাদের খানের ছেলে। কাদের খানের খবর তার ছেলেকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে।’ বাবা মারা যায়নি! এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।শ্বাসকষ্টের কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।” তবে সংকটজনক অবস্থায় রয়েছে কাদের খান। তবে হৃদস্পন্দন এখনো চলছে তার! বন্ধ হয়ে যায়নি।কে বা কারা এই গুজব রটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। The post কাদের খান মৃত নয় জীবিত রয়েছেন সে! appeared first on BanglaHunt . from BanglaHunt http://bit.ly/2LJ61yo

বাংলাদেশের নির্বাচনে গো-হারা হারলেন হিরো আলম !

Image
BanglaHunt: বাংলাদেশের নির্বাচনে গো-হারা হারলেন হিরো আলম!বাংলাদেশের অভিনেতা হিরো আলম কে নিয়ে সোশ্যাল মিডিয়া সবসময়ই উত্তপ্ত। তার ওপর, বাংলাদেশের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে হিরো আলম দাড়ায়। তাতেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যায় সে। সম্প্রতি নির্বাচনের ফলাফল জানা গিয়েছে, সেই নির্বাচনে গো-হারা হেরে গিয়েছে হিরো আলম। বগুরা-৪ আসনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম। মোট ভোটার ছিল ৩ লাখ ১২ হাজার ৮১ জন। তার মধ্যে মাত্র ৬৩৮ ভোট পেয়েছেন হিরো আলম। যেটি তার কাছে লজ্জার হার। ১ লাখ ২৮ হাজার ৫৮৫ টি ভোট পেয়ে আসনটি জিতেছেন বিএনপির প্রার্থী মোশারফ হোসেন। এছাড়াও এ জেড এম ফরিদ উজ্জামান জাসদ পেয়েছেন ৮৬ হাজার ৪৮ টি ভোট। জানা গিয়েছে, হিরো আলমের দাখিল করা মনোয়ন পত্র বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। তার পরে কোনভাবে সেই সমস্যা মিটিয়ে নির্বাচনে দাড়ায় সে। The post বাংলাদেশের নির্বাচনে গো-হারা হারলেন হিরো আলম ! appeared first on BanglaHunt . from BanglaHunt http://bit.ly/2sakRp3

মোদীর রাজ্যে বেশ বদলালো হনুমান

গান্ধীনগর : ২০১৮র শেষের দিকে হনুমানের জাত-ধর্ম-বর্ণ নিয়ে কম বিতর্ক হয়নি৷ কেউ কেউ রামভক্ত হনুমানকে দলিত, মুসলিম, জৈন, জাঠ ও কুস্তিগীর বানিয়েছেন৷ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বর্ণনায় নিত্য নতুন পরিচয়ে ধরা দিয়েছেন৷ তবে অতীতের সব বর্ণনাকে ছাপিয়ে গিয়েছে গুজরাতের ঘটনা৷ সেখানে তো হিন্দু পোশাক ছেড়ে নতুন বেশে ধরা দিলেন তিনি৷ গুজরাতের একটি হনুমান মন্দিরে পবনপুত্রকে দেখা গেল সান্তা রূপে৷ সরঙ্গপুর এলাকার একটি মন্দিরে হনুমানের মূর্তিকে সান্তার মতো লাল ও সাদা পোশাক এবং টুপি দিয়ে সাজানো হয়েছে৷ এই পোশাক পরিবর্তনটুকু ছাড়া বাকি সব একই আছে৷ গায়ে গয়না, গলায় ফুলের মালা৷ মূর্তির সামনে কলস, প্রসাদের থালা৷ এই মন্দিরে হনুমানকে কষ্টভঞ্জন দেব রূপে পূজা করা হয়৷ জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর কয়েকজন হিন্দু ভক্ত  মিলে হনুমানকে সান্তা রূপে সাজান৷ হনুমানের নয়া রূপ নিয়ে যথারীতি শুরু হয়েছে বিতর্ক৷ বাকি ভক্তরা হনুমানের বেশ বদল নিয়ে আপত্তি জানিয়েছেন৷ মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে জানতে চেয়েছেন কেন এই কাজ করার অনুমতি দেওয়া হল? সাফাই হিসাবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এক প্রবাসী ভক...