আতস বাজির রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া

সিডনি: ভারতে নতুন বছর আসতে কয়েক ঘণ্টা দেরি৷ তার আগে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া৷ বর্ণিল আলোচ্ছটার মধ্যে দিয়ে ২০১৯ সালকে বরণ করে নিলেন এই দুই দেশের মানুষ৷ বিশ্বের প্রথম বড় শহর হিসাবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড৷ আন্তর্জাতিক সময়-মানের সব থেকে কাছাকাছি অবস্থান করা বড় শহর হিসেবে প্রতিবার এই ভাগ্য তাদেরই।

নিউজিল্যান্ডের পর নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া৷ রাজধানী সিডনির হার্বার ব্রিজে এই বর্ষবরণের উৎসব পালিত হল। অকল্যান্ডের মত এখানেও বাজি পুড়িয়ে, আলোর রোশনাই এবং গান-বাজনার মধ্য দিয়ে ২০১৮-কে স্বাগত জানানো হয়। প্রায় ১২ মিনিট ধরে চলে বাজির ফুলঝুড়ি। বর্ষবরণের এই বাজির ফুলঝুড়ি দেখতে দেশ-বিদেশের প্রায় ১০ লক্ষ মানুষ ভিড় করেছেন হার্বার ব্রিজে।

আর কিছুক্ষণ পর জাপান, দুই কোরিয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কুয়ালালামপুরবাসী বর্ষবরণ উৎসবে মাতবেন৷

The post আতস বাজির রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

alllll links

links 15