দুর্গাপুর: অঙ্কুরেই বিনাশ! দলের প্রতি তীব্র ক্ষোভ থেকে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা থেকে চলে গেলেন লকেট চট্টোপাধ্যায়। এই ঘটনায় ফের প্রকাশ্যে চলে এল বঙ্গ বিজেপির নেতৃত্বের নিজেদের কোন্দল। শনিবার রাজ্যের দুই জায়গায় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমটি আর অল্প সময়ের মধ্যেই শুরু হবে ঠাকুরনগরে। সেই সভা সেরে দুর্গাপুরে যাওয়ার কথা মোদীর। সূচি অনুসারে বিকেল তিনটের সময়ে দুর্গাপুরে শুরু হবে মোদীর সভা। সেই নির্ধারিত সুচি অনুসারেই এদিন দুর্গাপুরের সভামঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন লকেট চটোপাধ্যায়। যথাসময়ে সভায় পৌঁছেও গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু তাল কাটল এরপরেই। সূত্রের খবর, দুর্গাপুরের সভাস্থলে গিয়ে লকেট দেখেন যে কোথাও তাঁর নাম নেই। সভামঞ্চে যে বিশালাকার ব্যানার ট্যাঙানো হয়েছে সেখানে কোথাও লকেট চট্টোপাধ্যায়ের নাম বা ছবি কিছুই নেই। সভার অন্যত্রও কোথাও লকেট দেবীর নাম বা ছবি ছিল না। এতেই চরম অপমানিত বোধ করেন লকেট চট্টোপাধ্যায়। সেই কারণে তখনই সভাস্থল পরিত্যাগ করেন লকেট। মহিলা মোর্চার সভানেত্রীর সঙ্গে তাঁর অনুগামীরাও দ...
Comments
Post a Comment