‘Triple T’ চলছে রাজ্যে: প্রধানমন্ত্রী

দুর্গাপুর: রাজ্যের একটাই ট্যাক্স চালু আছে৷ তা হল ‘তৃণমূল তোলাবাজি ট্যাক্স’৷ নামকরণ সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

দুর্গাপুরের সভায় সিন্ডিকেট নিয়ে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী৷ সেখানেই রাজ্যের রাজ্যের কর ব্যবস্থার নামকরণ করেন প্রধানমন্ত্রী৷ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে রাজ্যবাসীকে মোদীর আশ্বাস, ‘‘জগাই, মাধাই, সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিজেপি৷’’

রাজ্যে সিন্ডিকেটরাজের রমরমা৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে শোনা যায় সিন্ডিকেটের সদস্যদের তোলাবাজির কথা৷ সিন্ডিকেট নিয়ে বাড়াবাড়ির জন্য এর আগে বেশ কয়েকজন তৃণমূল পুরপিতাদের গ্রেফতারও করা হয়৷ কিন্তু তাতেও শাসক দলের ছত্রছায়ায় বেড়ে ওঠাদের দুঃসাহস কমেনি৷ তৃণমূলের সিন্ডিকেটরাজকে পুঁজি করে তাই লোকসভার প্রচারে প্রধানমন্ত্রী৷

আরও পড়ুন: ‘সিন্ডিকেট ব্যাংকও তো আছে,’ মোদীকে জবাব মমতার

বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী৷ দুর্গাপুরে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলায় জগাই মাধাই সিন্ডিকেট সংস্কৃতি চলছে৷ এই সিন্ডিকেটই শেষ করে দিচ্ছে পশ্চিমবঙ্গকে৷ কী এই ‘ট্রিপল টি’? মোদীর ব্যাখ্যা, এখন কলেজে ভর্তি হতে গেলেও ট্রিপল টি দিতে হয় পড়ুয়াদের। চাকরি পাওয়ার ক্ষেত্রে দরকার সেটা৷ ট্রিপল টি হল, তৃণমূল তোলাবাজি ট্যাক্স৷’’

আরও পড়ুন: ‘‘গরিব মুখে মোদীর নাম শুনলেই ঘুম উড়ছে দিদির’’

প্রধানমন্ত্রীর মুখে নতুন এই ট্যাক্সের কথা শুনে জনতার উন্মাদনা বেড়ে যায়৷ শুরু হয় ‘মোদী মোদী’ স্লোগান৷ তৃণমূলকে বিঁধতে লোকসভার আগে যেন নতুন রসদ পেল গেরুয়া দলের কর্মী সমর্থরকা৷ কর্মীদের স্লোগানের মাঝেই মোদীর আশ্বাস, ‘‘বাংলা থেকে যেকোনও মূল্যে দিদির কর ব্যবস্থা দূর করতে হবে৷ নতুন করে সাজিয়ে তুলতে হবে রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের বাংলাকে৷’’ এদিন চিটফান্ড কেলেঙ্কারি নিয়েও মমতা সরকারকে তুলোধনা করেন প্রধানমন্ত্রী৷

বিজেপি সেনাপতির অভিযোগ, সিন্ডিকেটরাজ এই পর্যায়ে গিয়েছে যে লাভ না হলে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ করা হচ্ছে না রাজ্যে৷ গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন৷ তাই এই সিন্ডিকেটের বিনাশ দরকার৷ তিনি বলেন, ‘‘বাংলার মাটি পবিত্র মাটি। সিপিএমকেও ছাড়েনি। তৃণমূলও পার পাবে না। এদের বিদায় আসন্ন। প্রধানমন্ত্রীর কথায়, “আমার কথা লিখে রাখুন৷, তৃণমূলের বিদায় নিশ্চিৎ৷ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বাংলায় বদল হচ্ছেই।”

বাংলায় এসে এর আগেও চিটফান্ড, তোলাবাজি, সিন্ডিকেটরাজ নিয়ে চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন৷ কিন্তু তা ছিল অনেকটাই নরম৷ শনিবার মোদীর আত্রমণে ঝাঁঝ ছিল অনেকটাই তীক্ষ্ণ৷ উনিশের ভোটের আগে জোড়া ফুলের বিরুদ্ধে সম্মুখ সমরে যা পদ্ম ফুলের কর্মীদের কাছে যা হয়ে রইল অনুপ্ররণার৷

The post ‘Triple T’ চলছে রাজ্যে: প্রধানমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

alllll links

links 15