ছাত্রযুব উৎসবে নাটক ও মুকাভিনয়ে প্রথম মহিষাদল
স্টাফ রিপোর্টার, মহিষাদল: রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে অনুষ্ঠিত হয়ে চলেছে ছাত্রযুব উৎসব। রাজ্যের প্রতিটি জেলায় ব্লকস্তরের পর জেলা ও জেলা স্তরের পর রাজ্যস্তরের প্রতিযোগিতাগুলি পর্যায় ক্রমে অনুষ্ঠিত হয়ে চলেছে।

ব্লকস্তরের পর জেলাস্তরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কাঁথির মারিশিদায়। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে নাটক ও মুকাভিনয়ে প্রথম হয়েছে মহিষাদলের দুটি নাট্যদল। মহিষাদল শিল্পকৃতি ও মহিষাদলের পদাতিক। জেলার অন্যান্য ব্লককে পেছনে ফেলে রাজ্যস্তরে একাঙ্ক নাটক পরিবেশনের সুযোগ পেল মহিষাদলের পদাতিক। সেই সাথে মুকাভিনয়ে প্রথম হয়ে রাজ্যস্তরে অংগ্রহনের সুযোগ পেল মহিষাদলের শিল্পকৃতি।
গত কয়েক দশক ধরে মহিষাদলে নাট্যচর্চার প্রচার ও প্রসার ঘটিয়ে চলেছে মহিষাদলের দুই নাট্যদল শিল্পকৃতি ও পদাতিক। আগামী ৬ ই ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে রাজ্যস্তরের প্রতিযোগিতা। রাজ্যস্তরেও প্রথমস্থান ধরে রাখার জন্য রাতদিন ধরে নাটক ও মুখাভিনয়ের মোহড়ায় ব্যস্ত দুই নাট্যদলের কলাকুশলীরা।

মহিষাদল শিল্পকৃতি নাট্য সংস্থার কর্ণধার সুরজিৎ সিনহা বলেন, গত ২৫ বছর ধরে রাজ্য ও জাতীয়স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ একের পর এক সফলতা অর্জন করেছি। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দফতর আয়োজিত ছাত্রযুব উৎসবে জেলাস্তর পার হয়ে এবার রাজ্যস্তরে যাওয়ার সুযোগ মিলেছে। রাজ্যস্তরেও যাতে ভাল ফল করা যায় তার জন্য অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ জারি রয়েছে।
The post ছাত্রযুব উৎসবে নাটক ও মুকাভিনয়ে প্রথম মহিষাদল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
Bengali News via Kolkata News
Comments
Post a Comment