মোটা হওয়ার জন্য কেরিয়ারর শুরুর দিন গুলোতে হেনস্থার শিকার হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী
বাংলা hunt ডেস্ক : ” ডার্টি পিকচার” হোক অথবা ” কাহিনী” , সব ধরনের ছবিতেই সাবলীল অভিনেত্রী বিদ্যা বালান।ছোট পর্দায় কেরিয়ার শুরু করা এই বং অভিনেত্রী পরবর্তী সময়ে প্রবল পরিশ্রমের মধ্যে দিয়ে স্থান করে নিয়েছে বলিউডে ।এই মুহূর্তে অত্যন্ত প্রতিষ্ঠিত এই অভিনেত্রীর পরিচয় শুধু মাত্র অভিনয়ের নয় ,বিখ্যাত প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের স্ত্রী ও তিনি।
কেরিয়ারের শুরুর দিকে প্রতিনিয়ত বাঁধার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী।অভিনয় নয় বরং নায়িকা সুলভ চেহারা না হওয়ায় তার বাধা পড়ার মুল কারন ,এমনকি এজন্য হেনস্থার হতে হয়েছে তাকে।যদিও পরবর্তী সময়ে নিজের চেহারায় দুরন্ত অভিনয়ের মধ্যে দিয়ে বাজিমাৎ করেছেন তিনি।
অভিনেত্রীর কথা অনুযায়ী শুরুতে অনেকেই তাকে বলেছিলেন ওজন কমানোর পরামর্শ।এমনকি চেষ্টা করেওছিলেন তিনি।নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ঠিক রাখার।কিন্তু শরীরে হরমোন গত সমস্যা থাকার দরুন এই সমস্যার সাথে কখনোই এঁটে উঠতে পারেননি।যদিও তার মতে অনেকেই এরজন্য তাকে সমালোচনা করেছেন এদিন এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।যদিও সেই সব এখন অতীত।
১৯৭৯ সালের জানুয়ারি মাসে জন্ম গ্রহন করেন বিদ্যা। শক্তিশালী এই অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টী ফিল্মফেয়ার পুরস্কার এবং ছয় স্ক্রিন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরষ্কারের প্রাপক। ২০১৪সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী প্রদান করে
from BanglaHunt http://bit.ly/2UzGwTK
Comments
Post a Comment