Breaking- বছরের শুরুতেই বোমাতঙ্ক, খালি করা হল এয়ারপোর্ট

আমস্টারডাম: একদিকে যেখানে নতুন বছরকে স্বাগত জানাতে সকলেই ব্যস্ত৷ পার্টিমুডে আট থেকে আশি৷ অনেকেই আবার প্রিয়জনের সঙ্গে পাড়ি দিয়েছেন নিরিবিলিতে ক্যোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য৷ সেখানেই বোমাতঙ্কে ছড়াল চাঞ্চল্য৷

জানা গিয়েছে, আমস্টারডাম এয়ারপোর্টে এক ব্যক্তির কাছে বোমা রয়েছে৷ এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে এয়ারপোর্ট৷ তল্লাশিও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে৷

তবে কার হাত রয়েছে এর পিছনে৷ কোনও বড় নাশকতার ছক রয়েছে কিনা৷ এসব কিছু খতিয়ে দেখা শুরু হয়েছে৷ বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

বিস্তারিত আসছে…

The post Breaking- বছরের শুরুতেই বোমাতঙ্ক, খালি করা হল এয়ারপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

alllll links

new links

links 15