রাজ্য কাঁপাতে আসছেন প্রধানমন্ত্রী, দুমাসে করবেন চারটি সভা
ডিসেম্বর ও জানুয়ারি, দুই মাসে রাজ্যে চারটি সভা করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, রথযাত্রা কর্মসূচী সফল ভাবে শেষ করতেই রাজ্যে চারটি সভা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আপাতত ২৮ ডিসেম্বর দূর্গাপুর, এবং একই দিনে মালদহে আরও একটি সভা করতে পারেন দেশের প্রধানমন্ত্রী, সূত্রের খবর এমনই। হুগলী জেলার শ্রীরামপুরে ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী সভা করতে পারেন। পাশাপাশি কৃষ্ণনগরে ১১ জানুয়ারি সভা করবেন বলে ঠিক করেছেন মোদী।
উল্লেখ্য, প্রয়োজনে জঙ্গলমহলের দুটি জেলাতেও সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এই জনসভাগুলির কথা রাজ্য বিজেপিকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দিল্লি। প্রধানমন্ত্রীর সভা সফল করার জন্য রাজ্য বিজেপির নেতাদের এখন থেকেই ঝাঁপানোর নির্দেশ দিয়েছে দিল্লি। দিল্লির বার্তা পাবার পরে বসে নেই এরাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বও।
প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠ ঠিক করার কাজ শুরু করেছেন মুরলিধর সেন লেনের নেতারা। প্রশাসনিক কাজও শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপি।
from News Express https://ift.tt/2TZgOZ9
Comments
Post a Comment